গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ৪ অক্টোবর ২০২৬
বর্ণমালা কিবোর্ড আপনার লেখা আমাদের কোনো সার্ভারে পাঠায় না, আর অন্য কারো সঙ্গে কিছুই শেয়ার করে না। কোনো অ্যাকাউন্ট খুলতে হয় না, আর কিবোর্ডে কোনো বিজ্ঞাপন নেই।
যা শুধু আপনার ফোনে থাকে
শব্দ সাজেশনের জন্য কিবোর্ড আপনার লেখা নতুন শব্দ, আর কোন শব্দের পরে কোন শব্দ লেখেন, তা মনে রাখে। এসব শুধু আপনার ফোনেই থাকে, কোথাও পাঠানো হয় না, ফোনের ব্যাকআপেও যায় না। পাসওয়ার্ডের মতো গোপন ঘরে কিবোর্ড কিছুই শেখে না। কিবোর্ডের সেটিংসের “শব্দ সাজেশন” অংশে শেখা বন্ধ করা, “আমার শব্দ” দেখা ও বদলানো, আর শেখা সব শব্দ মুছে ফেলা যায়।
আপনার বেছে নেওয়া সেটিংস (যেমন রং, অক্ষরের মাপ) আর সম্প্রতি ব্যবহার করা ইমোজিও আপনার ফোনে রাখা হয়। ফোনের ব্যাকআপ চালু থাকলে Android এগুলো আপনার নিজের Google অ্যাকাউন্টে ব্যাকআপ রাখতে পারে; আমরা তা দেখতে পাই না।
কণ্ঠে লেখা
মাইক বোতাম চাপলে আপনার কথা ফোনের কণ্ঠ-শনাক্তকরণ সেবায় (সাধারণত Google) যায়, আর সেই সেবা কথাকে লেখায় বদলায়। ইন্টারনেট থাকলে এটি ইন্টারনেটের মাধ্যমে হয়, আর সেই সেবার নিজের গোপনীয়তা নীতি প্রযোজ্য। বর্ণমালা কিবোর্ড নিজে কিছুই রেকর্ড বা জমা রাখে না।
হাতে লেখা
কলম বোতামে হাতের লেখা পুরোপুরি ফোনের ভেতরেই চেনা হয়। আপনার লেখা বা ব্যবহারের কোনো পরিসংখ্যান কোথাও পাঠানো হয় না। শুধু প্রথমবার প্রতিটি ভাষার জন্য একটি ফাইল (প্রায় ২০ MB) Google থেকে নামাতে ইন্টারনেট লাগে। কিবোর্ডের সেটিংসের “হাতে লেখা” অংশে এই ফাইল মুছে ফেলা যায়।
অনুমতি
- মাইক্রোফোন: শুধু কণ্ঠে লেখার জন্য। প্রথমবার মাইক চাপলে ফোন অনুমতি চায়; না দিলেও বাকি কিবোর্ড ঠিকমতো চলে।
- ইন্টারনেট ও নেটওয়ার্কের অবস্থা: হাতের লেখার ফাইল নামাতে, আর কণ্ঠে লেখা অনলাইনে না ফোনের ভেতরে হবে তা ঠিক করতে।
সব মুছে ফেলা
অ্যাপটি আনইনস্টল করলে আপনার ফোনে রাখা সব শব্দ ও সেটিংস মুছে যায়।
শিশু
বর্ণমালা কিবোর্ড কারো কাছ থেকেই কোনো তথ্য সংগ্রহ করে না, শিশুদের কাছ থেকেও না।
ফন্ট
বোতামের লেখায় কালপুরুষ (SIL Open Font License) আর সিয়াম রূপালী (GNU General Public License) ফন্ট ব্যবহার করা হয়েছে, দুটিই অভ্র ফন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের। আমরা দুটি ফন্টেই সামান্য পরিবর্তন করেছি: কোনো কার বা হসন্ত বোতামে একা দেখালে যে ফোঁটা-দেওয়া বৃত্ত (◌) আসে, তা ফাঁকা রাখা হয়েছে। আর কিছু বদলানো হয়নি, আর পরিবর্তিত ফন্ট একই লাইসেন্সে শুধু বোতাম আঁকতে ব্যবহার হয়। পরিবর্তিত ফন্টের ফাইল পেতে লিখুন: support@bornomalakeyboard.com
পরিবর্তন
এই নীতি বদলালে নতুন সংস্করণ অ্যাপে আর এই পাতায় দেখা যাবে, ওপরের তারিখসহ।
যোগাযোগ
গোপনীয়তা নিয়ে কোনো প্রশ্ন থাকলে লিখুন: support@bornomalakeyboard.com
Privacy Policy
Last updated: 4 October 2026
Bornomala Keyboard sends nothing you type to our servers, and shares nothing with anyone. You do not need an account, and the keyboard shows no ads.
What stays on your phone
For word suggestions, the keyboard remembers new words you type and which word you type after which. This stays only on your phone: it is never sent anywhere and is left out of the phone's backup. Nothing is learned in private fields such as passwords. In the "Word suggestions" part of the keyboard's settings you can turn learning off, see and change "My words", and clear all learned words.
The settings you choose (such as colours and letter size) and your recently used emoji are also kept on your phone. If the phone's backup is on, Android may back these up to your own Google account; we cannot see them.
Voice typing
When you tap the mic button, your speech goes to the phone's speech service (usually Google), which turns it into text. When online, this happens over the internet, and that service's own privacy policy applies. Bornomala Keyboard itself records and keeps nothing.
Handwriting
Handwriting (the pen button) is read entirely on the phone. Neither what you write nor any usage statistics are ever sent. Only the first time, a file for each language (about 20 MB) is downloaded from Google, which needs the internet. You can delete these files in the "Handwriting" part of the keyboard's settings.
Permissions
- Microphone: only for voice typing. The phone asks the first time you tap the mic; without it, the rest of the keyboard works as normal.
- Internet and network state: to download the handwriting files, and to choose between online and on-phone voice typing.
Removing everything
Uninstalling the app removes all words and settings kept on your phone.
Children
Bornomala Keyboard collects no information from anyone, including children.
Fonts
The key labels use the Kalpurush font (SIL Open Font License) and the Siyam Rupali font (GNU General Public License), both from the Avro Font Development Project. We modified both slightly: the dotted circle (◌) that appears when a kar or hasanta is shown alone on a key is left empty. Nothing else is changed, and the modified fonts are used only to draw the keys, under the same licences. To get the modified font files, write to support@bornomalakeyboard.com.
Changes
If this policy changes, the new version is shown in the app and on this page, with the date above.
Contact
Questions about privacy: support@bornomalakeyboard.com